Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ডাক্তার বানাবো বলে দামি স্কুলে দিয়েছিলাম, সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার প্রাণ’

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম

‘ডাক্তার বানাবো বলে দামি স্কুলে দিয়েছিলাম, সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার প্রাণ’

মেহেদী হাসানের মা শারমিন আক্তার। ছবি: যুগান্তর

Advertisement

ডাক্তার বানাবো বলে ছেলেকে দামি স্কুলে ভর্তি করিয়েছিলাম। সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার টুকরার প্রাণ! আমি এখন কী নিয়ে বাঁচবো? কে আমাকে জড়িয়ে ধরে বলবে— আম্মু, আমি তোমাকে বিদেশ  নিয়ে যাব, তোমার জন্য সুন্দর সুন্দর জামা কিনব? আহারে!

কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন মঙ্গলবার (১৬ জুন) লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে সিনিয়র ছাত্রদের নির্যাতনে নিহত অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মা শারমিন আক্তার। 

আফসোস করতে করতে তিনি বলছিলেন, বাবা আমার কবরে কেমনে থাকে? অন্ধকারে বাবা খুব ভয় পেতো, এখন তো কবরে কোনো আলো নেই। বাবারে...কতো কষ্ট দিয়ে তারা আমার বাবারে মারলো! 

মেহেদীর মায়ের কান্নার সঙ্গে ভেঙে পড়ে বাবা জিয়া উদ্দিন বলেন, একটা আইফোনের জন্য আমার ছেলেকে এভাবে পিটিয়ে মেরে ফেলল! আমাকে একটা বার জানালে আমি নিজেই আইফোন কিনে দিতাম। ওরা আমার ছেলেকে এভাবে মারলো কেন?

মেহেদীর নানি জানান, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা সান্ত্বনা দিতে এলে বাবা-মায়ের শোক আরও তীব্র হয়ে উঠছে। পুরো পরিবারটি এখন সম্পূর্ণ বিধ্বস্ত।

রামগঞ্জের উদয়পুরে অবস্থিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে মঙ্গলবার এক ছাত্রের মোবাইল (আইফোন) চুরির ঘটনা ঘটে। এই চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির আবাসিক ছাত্র মেহেদী হাসানকে হলের ভেতরে ডেকে নেয় বেশ কয়েকজন সিনিয়র ছাত্র। সেখানে কয়েক ঘণ্টা ধরে তার ওপর চলে অমানসিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে মেহেদী মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুঁসে উঠে স্থানীয় জনতা। ওই রাতেই উত্তেজিত জনতা স্কুল ক্যাম্পাসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং তদন্তের স্বার্থে বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেহেদির বাবা জিয়াউদ্দিন বাদী হয়ে প্রধানশিক্ষসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রধান শিক্ষক আ. মান্নানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

যুবককে তুলে নিয়ে হত্যার ৪ দিন পর প্রধান আসামি গ্রেফতার

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম