Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেন্ডার ছাড়াই স্কুলের গাছ কাটলেন সভাপতি-প্রধান শিক্ষক দম্পতি!

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:১৮ পিএম

টেন্ডার ছাড়াই স্কুলের গাছ কাটলেন সভাপতি-প্রধান শিক্ষক দম্পতি!

ছবি: সংগৃহীত

Advertisement

নওগাঁর মান্দায় টেন্ডার না করেই প্রায় অর্ধলক্ষাধিক টাকার তিনটি গাছ কাটার অভিযোগ উঠেছে গনেশপুর-সতিহাট (জিএস) বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সভাপতি ও প্রধান শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে তারা এই কাজ করেছেন বলে জানা গেছে। গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গোপনে বিদ্যালয়ের দুটি মেহগনি ও একটি কৃষ্ণচূড়া গাছ কেটে নেওয়া হয়। গাছ তিনটি বিক্রি করার পায়তারা করা হচ্ছে।

জানা যায়, গনেশপুর-সতিহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান ইকরামুল হক বাচ্চু এবং প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সম্পর্কে স্বামী-স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি এর আগেও বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের গাছ কেটে পকেটস্থ করেছেন। প্রমাণ লোপাটের জন্য গাছ কাটার পর তারা প্রায়শই গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে রাখেন।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্বাস আলী বলেন, টেন্ডার হয়েছে কি না তা আমার জানা নেই। তবে গত শুক্রবার প্রতিষ্ঠানের তিনটি গাছ কাটা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগম রেজুলেশন বা টেন্ডার না হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গাছ কাটার জন্য কোনো রেজুলেশন করা হয়নি। ছোট দুইটি গাছ প্রতিষ্ঠানের স্বার্থেই কাটা হয়েছে। যেগুলো দিয়ে বেঞ্চ তৈরি করা হবে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান ইকরামুল হক বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন, গাছ কাটা হয়েছে তাতে আপনাদের কী সমস্যা? আমাদের প্রয়োজনে গাছ কাটা হয়েছে। আপনারা যা পারেন করেন।

মান্দা উপজেলা বন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, উক্ত বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে বন বিভাগ থেকে কোনো টেন্ডার বা অনুমতি নেওয়া হয়নি। তারা কীভাবে গাছ কেটেছেন তা তারাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী টেন্ডার ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম