Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি

Advertisement

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি। ছবি: যুগান্তর

Advertisement

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলকে সঙ্গী করে ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী।  

বৃহস্পতিবার (২ জুলাই) কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্র গিয়ে দেখা গেছে, অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বসে পা দিয়ে খাতায় লিখে পরীক্ষা দিচ্ছেন তিনি। 

কলি রানী কাউনিয়া উপজেলার গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে। 

শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে কলি রানী।

কলির মা রূপালী রানী জানান, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কলির বাবা মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি রানী। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ, শিক্ষকদের অনুপ্রেরণা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। শুধু লেখাপড়াই নয়, গানেও রয়েছে তার অসাধারণ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে সে একাধিক পুরস্কার অর্জন করেছে। এছাড়াও ডান পা দিয়েই কম্পিউটার ও মোবাইল পরিচালনা করতে পারে সে। 

কলি রানী জানান, লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। সে প্রমাণ করতে চায়, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। এর আগে সে পায়ে লেখেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেড এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কলি তার স্বপ্ন জয়ে সবার আর্শিবাদ কামনা করেছে। 

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধী হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কলি রানীর ইচ্ছায় সবার সঙ্গে ৩০২ নং কক্ষে বসে সে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হয়েছে। সে প্রথম দিনের পরীক্ষায় সাচ্ছন্দ্যে অংশ নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মঠবাড়িয়ায় মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

‘আমি একটি স্থায়ী কাজ চাই, যাতে আর জীবন বাজি রেখে গাছে উঠতে না হয়’

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম