Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জলঢাকায় ১৪৪ ধারা জারি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

জলঢাকায় ১৪৪ ধারা জারি

Advertisement

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন জলঢাকা পেট্রল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

১৪৪ ধারার আওতায় ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, আগ্নেয়াস্ত্র, লাঠি কিংবা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্য মোতায়েন করা হয়েছে।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারালেন মা

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার সাবেক মেয়র নোভা

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম