Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইজিবাইকের লোভে চালককে হত্যা করে মাটিচাপা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

ইজিবাইকের লোভে চালককে হত্যা করে মাটিচাপা

Advertisement

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় ধানখেত থেকে মাটিচাপা অবস্থায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে কাজল মিয়া। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানখেতে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বারকে জানান।

ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানখেতের মধ্যে লাশটি দেখতে পাই। লাশের হাত-পা উপরের দিকে ছিল এবং আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পড়ে ছিল। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর শুক্রবার তার লাশ উদ্ধারের খবর পান তারা।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম