Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আফরোজা খানম। 

পুলিশ সূত্র জানা গেছে, ওই ইউনিয়নের খন্দকিয়া গ্রামের ফকিরপাড়া এলাকার জালাল কোম্পানির বাড়ির এক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে বড়দিঘীর পাড় এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগার তিন সহযোগী গ্রেফতার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগার তিন সহযোগী গ্রেফতার

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম