Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ নেতার মারপিটে জ্ঞান হারান জুলাই যোদ্ধা

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

আ.লীগ নেতার মারপিটে জ্ঞান হারান জুলাই যোদ্ধা

আ.লীগ নেতার মারপিটে জ্ঞান হারান জুলাই যোদ্ধা

Advertisement

মহেশপুরে পূর্বশক্রতার জেরে শফিকুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধাকে মারপিট করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও তার ছেলে। রোববার দুপুরে উপজেলার যোগীহুদা গ্রামের এ ঘটনা ঘটে।

আহত শফিকুল বর্তমানে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মিয়ার ছেলে মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, জমাজমি সংক্রান্ত জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মিয়া ও তার ছেলে মনিরুল ইসলাম বাড়িতে ঢুকে শফিকুলের ওপর অতর্কিত হামলা চালান। বাপ ও ছেলের মারপিটের একপর্যায়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শফিকুল। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন।

জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমাকে বিনা অপরাধে দুইবার পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মিয়া। আজ বাড়িতে ঢুকে পেছন দিক থেকে আমার গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তাদের মারপিটে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

ঘুমন্ত জামাতাকে কুপিয়ে হত্যা, কুড়াল নিয়ে ঘুরছিলেন শ্বশুর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম