Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরীপুরে গোসলে গিয়ে দুই বোনের মৃত্যু

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

গৌরীপুরে গোসলে গিয়ে দুই বোনের মৃত্যু

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে গোসলে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হলো- রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫)। তারা পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। দুইজনই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। দ্বিতীয় শ্রেণিতে পড়ত রিয়া মনি ও প্রাক-প্রাথমিক শাখার শিক্ষার্থী ছিল হিলমা মনি।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম শুরু হয়। বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

পশ্চিমপাড়ার সাবেক মেম্বার মো. নবী হোসেন জানান, রিয়া মনি ও হিলমা মনি দুপুরে পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে আর ফিরে আসেনি। স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে পুকুর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

তবে ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে।

গৌরীপুর থানার এসআই মো. রেজাউল করিম জানান, পরিবারের লোকজন বলেছে- ওই শিশুরা দুপুরে গোসলে গিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

কৃষক হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী আটক

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম