Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত মো. শাহিন।

Advertisement

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, গত বছরের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সি এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণ করেন শাহিন। 

মাত্র এক বছরের মধ্যে মামলার বিচারকাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম