Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে নিম্নাঞ্চলে ঢুকছে পানি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

খাগড়াছড়িতে নিম্নাঞ্চলে ঢুকছে পানি

খাগড়াছড়িতে নিম্নাঞ্চলে ঢুকছে পানি

Advertisement

খাগড়াছড়িতে ভারিবর্ষণে চেঙ্গী ও মাইনী নদীসহ খাল ছড়ায় পাহাড়ি ঢলে পানি বাড়ছে। মঙ্গলবার দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি বাড়ছে।

খাগড়াছড়ির দীঘিনালার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, মঙ্গলবার দুপুর ১টায় গত ১৮ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে বৃষ্টিপাতে নদী ছড়ার পানি বেড়ে মহালছড়ির মাইসছড়ি সড়কে পানি জমা যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন স্থানে পানি উঠার খবর পাওয়া যাচ্ছে। 

খাগড়াছড়িতে তৃতীয় দিনে বর্ষণ অব্যাহত রয়েছে। রাত থেকে  জেলা সদর, মাটিরাঙা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও পাহাড় ধসের ঘটনা ঘটেনি। এদিকে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে জেলা সদরে নিচের বাজার, মুসলিম পাড়াসহ নিচু এলাকায় পানি বাড়তে শুরু করেছে। এছাড়া মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া জেলা শহরে কলাবাগান, নেন্সিবাজার, মোল্লাপাড়া, কৈবল্যপিঠ, আঠার পরিবার, শালবন ও মোহাম্মদপুরসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে শত শত পরিবার। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম