Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে মহাবিপন্ন হলুদ কাছিম উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

খাগড়াছড়িতে মহাবিপন্ন হলুদ কাছিম উদ্ধার

খাগড়াছড়ি দীঘিনালায় বিক্রির জন্য বাজারে আনা একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ

Advertisement

খাগড়াছড়ি দীঘিনালায় বিক্রির জন্য বাজারে আনা একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকালে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, স্থানীয় কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বোয়ালখালী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনার বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত মাছ বহনের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া পাহাড়ি হলুদ কচ্ছপ একটি মহাবিপন্ন প্রজাতির। কচ্ছপটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তি জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির সেই বিষয়ে তার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি তিনি একটি নালার পাশ থেকে ধরে বিক্রির জন্য বাজারে এনেছিলেন।

মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

বিশ্বশান্তি কামনায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ, চলছে যানবাহন

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম