Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে দিশা রানী মহন্ত নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। 

রোববার (১২ জুলাই) দুপরে এ ঘটনা ঘটে। তিনি পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

নিহত দিশার বাড়ি উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে। তার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ মহন্ত। 

নিহতের আত্মীয় প্রশান্ত কুমার বলেন, গত বছর দিশা আইসিটি বিষয়ে ফেল করেন। ফেল করার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ বছর আবার পরীক্ষা খারাপ হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।  

পরিবারের সদস্যরা জানান, দিশার মা দুপুরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম