Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা না যাওয়ায় হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।

হরতাল আহ্বানকারীরা আরও বলেন, কর্মসূচির সময় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক মো. বেলাল হোসেন, জামায়াত নেতা নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ সমন্বয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭৭৩ বর্গকিলোমিটার আয়তনের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে চলতি বছরের ১ জুলাই নিকারের ১২১তম সভায় ভুজপুর থানার অধীন ছয়টি ইউনিয়ন নিয়ে দেশের ৫০১তম উপজেলা হিসেবে ৪৬৮ বর্গকিলোমিটারের ফটিকছড়ি উত্তর উপজেলার অনুমোদন দেয় সরকার। পরে পশ্চিম ভুজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের গেজেট প্রকাশ করা হয়।

নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে ছয় ইউনিয়নের মানুষ স্বাগত জানালেও সদর দপ্তরের অবস্থান নিয়ে উত্তরাঞ্চলের বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় সদর দপ্তর পশ্চিম ভুজপুরের পরিবর্তে নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপন করা হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

একই ব্যাচের চার বন্ধুই ডাক্তার

একই ব্যাচের চার বন্ধুই ডাক্তার

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

ফটিকছড়ি উত্তরে রামগড় ৪৩ বিজিবির ১৩তম বিওপি উদ্বোধন

মাদক-চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির নিরাপত্তা বাড়বে: মহাপরিচালক ফটিকছড়ি উত্তরে রামগড় ৪৩ বিজিবির ১৩তম বিওপি উদ্বোধন

হেফাজত আমিরের সঙ্গে কী আলোচনা হলো জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজত আমিরের সঙ্গে কী আলোচনা হলো জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম