সুজানগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ বোন
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
আমতারা সাবিহা (সাবা) ও আনতারা সামিহা (সারা)
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী আমতারা সাবিহা (সাবা) ও আনতারা সামিহা (সারা) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তারা যমজ বোন।
একই বিদ্যালয় থেকে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে দুজনের এমন সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় সাবা ও সারা। বর্তমানে তারা দুর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সাবা ও সারা উপজেলার দুর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মোহাম্মদ আলী সরকার ও গৃহিণী ছালমা খাতুন দম্পতির দুই কন্যা। তাদের বাড়ি সুজানগর পৌরসভার মানিকদীর এলাকায়।
সাবা ও সারা বলেন, একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে দুজনেই ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় আমরা খুব আনন্দিত। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতে তাদের একজন ডাক্তার ও একজন ম্যাজিস্ট্রেট হয়ে দেশের সেবা করতে চান। নিজেদের স্বপ্নপূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তারা।
দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সাবা ও সারা তারা শুধু মেধাবী নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলছে। তাদের এ অর্জনে আমরা শিক্ষকেরা গর্বিত। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে বলে আশা করি।
