ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও সদর উপজেলায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশের একটি খেতে পাট কাটতে যান প্রভু ও তার ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কবিন্দ্র বলেন, খেতে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-15-07-Pic=1-6a577c750bc4e.jpg)