Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের শিকার ভাড়াটিয়া, কলোনির মালিক কারাগারে

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

ধর্ষণের শিকার ভাড়াটিয়া, কলোনির মালিক কারাগারে

Advertisement

সিলেটের বিশ্বনাথে এবার নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিনকে (৫৫) একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ধর্ষিতাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।

জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম