Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ ইউনুস আলী নামের এক পুলিশ সদস্যকে (নায়েক)  ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ  ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইউনুস আলী বন্দরের চুনাভূড়া এলাকার চান শরীফ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে , ইউনুস আলী এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের সুবিধার্থে প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

রোববার ছুটিতে থাকা অবস্থায় তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হন। এ সময় স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। পুলিশ সদস্য ইউনুস এতে প্রতিবাদ জানান এবং মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার সঙ্গীরা ইউনুস আলীর ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে  পালিয়ে যায়।

হামলার পর ইউনুস আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক ব্যবসায়ী তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আরও পড়ুন

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম