Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ

Advertisement

পাবনার সাঁথিয়ায় লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফ (২৫) রঘুনাথপুর গ্রামের প্রয়াত রইজ শেখের ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লিবিয়া যান ওই যুবক। এরপর তার স্ত্রীর (২৩) সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের অভিযোগ। সম্পর্কের জের ধরে  সোমবার (২০ জুলাই) রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা ওই নারীর ঘর থেকে আলিফের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকার কারণে আলিফ রাতে সেখানে গিয়েছিলেন। অনৈতিক সম্পর্কের বিষয়টি টের পেয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে তাদের সন্দেহ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, আলিফ রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে তার সঙ্গে মান-অভিমানের কারণে সে ওই নারীর ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে। মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

আতাইকুলা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম