Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিতাসে ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

Advertisement

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

তিতাসে ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

নিহত শিশু মো. আলিফ হোসেন (৭)। ফাইল ছবি

Advertisement

কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় মো. আলিফ হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। 

বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

আলিফ উলুকান্দি পূর্ব পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছোট ছেলে এবং উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর আলিফকে নিতে আসেন তার বাবা। তিনি স্কুলের কাছাকাছি একটি দোকানে অপেক্ষা করছিলেন। এ সময় বাবার কাছে যাওয়ার জন্য আলিফ হঠাৎ দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি চলন্ত বেকারির ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আলিফের মাথায় রক্তক্ষরণ শুরু হয়।  

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শিশু আলিফের আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম