Logo
Logo
×
   

সারাদেশ

নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম

নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজান আলীকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, গ্রেফতারকৃত শাজাহানের বিরুদ্ধে একটি নাশকতা চেষ্টা মামলা রয়েছে।

গ্রেফতারকৃত শাজাহান আলী ভাতশালা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইমামবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ইমামবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .