Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুবর্ণচরে শিক্ষিকার বাবার কাছে ধর্ষণের শিকার শিক্ষার্থী

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম

সুবর্ণচরে শিক্ষিকার বাবার কাছে ধর্ষণের শিকার শিক্ষার্থী

অভিযুক্ত কামাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

Advertisement

নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষিকার বাবার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিনকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলার ওই গ্রামের ইলিয়াছ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। শিক্ষিকার কক্ষে গিয়ে তিনি দেখেন, শিক্ষিকা সেখানে নেই। এ সময় শিক্ষিকার বাবা কামাল উদ্দিন দরজা খুলে তাকে ঘরে ডেকে নেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে ৫০০ টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। পরে একই দিন সন্ধ্যায় এলাকাবাসী কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীকে শারীরিক ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম