স্টিলের দরজায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্যাণী সাহা (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার কার্তিক সাহা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে বৃষ্টি সাহাও আহত হয়।
প্রতিবেশীরা জানান, কল্যাণীর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। এখন এক মেয়েকে নিয়েই তিনি বাড়িতে থাকেন। তাদের ঘরের স্টিলের দরজার ওপর দিয়ে বিদ্যুতের তার নেওয়া হয়েছিল। ফলে ঘটনার সময় দরজা ধরতেই তিনি বিদ্যুতায়িত হন। পরে কল্যাণীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মাকে বাঁচাতে গিয়ে তার ছোট মেয়ে বৃষ্টিও আহত হয়।
লক্ষ্মীপুর সদর ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
