Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Icon

​রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:১৬ এএম

৬ বছরের শিশুকে যৌন নির্যাতন, ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে  রাইসা নামের ৬ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭০ বছর বয়সি মো. সেলিম হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

​শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

​নির্যাতিত শিশুর মা আফসানা জান্নাত জানান, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা সেলিম হোসেন তাকে ফুসলিয়ে পাশ্ববর্তী একটি ভবনের ছাদে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করে। এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করলে অভিযুক্ত সেলিম হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

​ঘটনার পর ভুক্তভোগী রাইসার মা আফসানা জান্নাত বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পরই সন্ধ্যা ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম