Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাছ ধরার ফাঁদে আটকা বিরল প্রজাতির গন্ধ গোকুল

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

মাছ ধরার ফাঁদে আটকা বিরল প্রজাতির গন্ধ গোকুল

Advertisement

পাবনার চাটমোহরে মাছ ধরার ফাঁদে আটকে পড়া বিরল প্রজাতির গন্ধ গোকুল উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে উপজেলার কুমারগাড়া এলাকায় আটক হয় বিরল প্রজাতির এই প্রাণী।

পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বন বিভাগের মাধ্যমে জঙ্গলে অবমুক্ত করেন। প্রাণীটি দেখার জন্য স্থানীয়রা এ সময় ভিড় জমান।

জানা গেছে, রোববার সকালে কুমারগাড়া এলাকার মিলন হোসেন নামের এক যুবক ওই এলাকায় মাছ ধরার চাঁইয়ের মধ্যে বিরল প্রজাতির বন্য প্রাণীকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই যুবক ইউটিউবে সার্চ দিয়ে প্রাণীটি গন্ধ গোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধারের পর বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে অবমুক্ত করেন।

এ সময় উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী যুগান্তরকে বলেন, বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি। মূলত এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম