Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সমির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে সমিরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

অভিযুক্ত সমির মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের রোশন মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়া শেষে ভুক্তভোগী শিশু ও তার পাঁচ বছর বয়সি ভাই বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে তার পরনের কাপড় খুলে হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির সঙ্গে থাকা ছোট ভাই বাধা দিলে অভিযুক্ত তাকে মারধর করে ভয়ভীতি দেখান। পরে তার চিৎকার শুনে পাশের বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে তারা শিশুটিকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়েছে, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।  

পরদিন রোববার শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে সমির মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পরে রাতেই মামলা রেকর্ডভুক্ত করা হয়। 

ঘটনার পর থেকে সমির মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত গা-ঢাকা দিয়েছে। তবে তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম