Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

ছবি: সংগৃহীত

Advertisement

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে অন্তত চার যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। 

সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে কলেজ ট্রেন প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা চলে যাওয়ায় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্টেশন মাস্টার আবদুল মতিন বলেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সহকারী সেতু প্রকৌশলী লালমনিরহাট আফজাল হোসেন হোসেন জানান, টিআই লালমনিরহাট ছহির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- এসএসএই/লোকো লালমনিরহাট ইন্সপেক্টর কাজী সুমন ও এসএসএই/সিগন্যাল জিয়াউল হক। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম