Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

Advertisement

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় হালিমা বেগম (৭০) ও সানজিদা আক্তার পপি (২৬) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমন এখনো পলাতক।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিহত মো. নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে (৩৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকেও আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে কোদালের আঘাতে নিহত হন মুদি দোকানদার নেজাম উদ্দিন। তিনি ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক জামাল উদ্দিন সুমনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম