Logo
Logo
×
   

সারাদেশ

ভাতিজাদের হামলায় চাচি নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

ভাতিজাদের হামলায় চাচি নিহত

জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিচ্ছন্নতার জের ধরে ভাতিজাদের হামলায় চাচিকে হত্যার অভিযোগ উঠেছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর এলাকায় বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সানিয়া বেগম (৫৫) ওই এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী। ঘটনার পর ভাতিজা শাহা আলী, শহর আলীসহ অন্যরা পালিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোর ঘটনাকে কেন্দ্র করে চাচি সানিয়া বেগমের সঙ্গে ভাসুর আব্দুল হাকিমের ছেলেদের ঝগড়া বাধে। এরই একপর্যায়ে ভাতিজা শাহা আলী, শহর আলীসহ অন্যদের হামলায় ঘটনাস্থলেই চাচি সানিয়া বেগমের মৃত্যু ঘটে।

ঝিনাইগাতী থানার ওসি নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .