Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোট নিয়ে জনগণের সেবা করতে এসেছে। মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, আমরা অনুভব করি যে, একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা দেশ অর্থনীতি সমৃদ্ধশীল জাতি হতে পারে না। সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম গ্রহণ করেছেন।

রোববার বিকালে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন।

তিনি বলেন, পূর্বের ফ্যাসিস্ট সরকারের আমলে না কিনেছে ভ্যাকসিন, না কিনেছে ওষুধ। তারা শুধু দীর্ঘদিন লুটপাট করেছে। জনবল দেয়নি, কিন্তু যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এসব যন্ত্রপাতি অচল হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। ১৮ কোটি টাকার রেডিও থেরাপি মেশিন পড়ে আছে খুলনা ও ফরিদপুরে। এসব টাকা ব্যয়ের নামে তারা চুরি করেছে।

মন্ত্রী বলেন, আমরা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চাই। আমরা উপজেলায় ১০১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছি। সেখানে মডার্ন প্যাথলজি থাকবে। মেয়ে ও ছেলেদের জন্য আলাদা ফিজিওথেরাপি থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ডা. ময়নুল হাসান সাদিক, সংসদ সদস্য মো. আব্দুল করিম জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান সরকারসহ অন্যরা।

এর আগে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম