Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

চট্টগ্রামে ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগে মিলল ৪ হাজার ৮৫০ ইয়াবা

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামে ট্রেনের এক স্টুয়ার্ডের (যাত্রীদের সেবা প্রদানকারী) ব্যাগ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। ওই স্টুয়ার্ডের নাম মো. মাহাবুর রহমান (২০)। সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মাহাবুর রহমানের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাহাবুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড ইয়াবার একটি চালান বহন করছেন এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। বিকাল ৪টা ২ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ‘জ’ বগি থেকে নামার সময় স্টুয়ার্ড মো. মাহাবুর রহমান র‌্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো কাঁধের ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ইয়াবাসহ আটক মাহাবুর রহমানকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের হামলা

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবক খুন, গ্রেফতার ১

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯২

‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

ছাত্রলীগ পরিচয়ে ওসিকে হুমকি ‘গ্রেফতার করলে বংশ শেষ করে দেব’

আরও পড়ুন

তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের বিক্ষোভ

তাণ্ডবের পর এবার হাসিনাকে ফেরানোর দাবিতে কোটালীপাড়া আ.লীগের  বিক্ষোভ

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম