Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আর কটা দিন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আর কটা দিন

Advertisement

মা-বাবার কোল আলো করে এসেছিল শিশু রাগীব ইশরাক রিহান (৪); কিন্তু জন্মের কিছুদিন পরেই রিহানের শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকরা নানান পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রিহানের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র এবং হৃৎপিণ্ডের ধমনীতে দুটি ব্লক রয়েছে। এখন হাসতে চায় ছোট্ট শিশু রিহান, বাঁচতে চায় আরেকটু।

রিহানের বাবা ইখতিয়ার উদ্দিন আজাদ একজন সংবাদকর্মী। তিনি দৈনিক সোনার দেশ পত্রিকায় জেলার পত্নীতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

রিহানের হৃদরোগ শনাক্ত হওয়ার পর দেশেই বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে রিহানের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা দ্রুত শল্যচিকিৎসার পরামর্শ দিলে দুই বছর বয়সে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড রিহানের শল্যচিকিৎসা সম্পন্ন করে। শল্যচিকিৎসায় রিহানের হার্টের ধমনীর একটি ব্লক দূর করা হয়।

সার্জারি পরবর্তী সময়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে রিহান। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে দুটি ছিদ্র ও ধমনীতে একটি ব্লক থেকে যাওয়ায় শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে।

চিকিৎসকেরা বলছেন, অস্বাভাবিক ব্লাড সার্কুলেশন সিস্টেমের কারণে রিহান মৃত্যুঝুঁকি নিয়ে বেঁচে আছে। যতই দিন যাচ্ছে রিহানের স্বাস্থ্যের অবনতি ঘটছে। দ্রুত শিশু রিহানের দ্বিতীয় শল্যচিকিৎসা করা প্রয়োজন।

ইখতিয়ার উদ্দিন আজাদ জানান, তার ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একবার বিদেশে গিয়ে ১০-১২ লাখ টাকা খরচ করে হার্টের অস্ত্রোপচার করে এনেছেন। অস্ত্রোপচার করে আনার পর কিছুদিন ভালো ছিল; কিন্তু আবার সমস্যা দেখা দিয়েছে।

ডাক্তাররা বলছেন, আবারও বিদেশে নিয়ে অস্ত্রোপচার করাতে হবে। বিদেশে নিয়ে জটিল এ অস্ত্রোপচার করাতে অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তার পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ছেলেকে বাঁচানোর জন্য সমাজের সচ্ছল মানুষদের সহায়তা কামনা করেন তিনি।

রিহানের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য ব্যাংকে টাকা পাঠানোর ঠিকানা: মো. ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং- ৪৮১৬০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম