Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে পর্যটকদের ওপর হামলা

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

কোম্পানীগঞ্জে পর্যটকদের ওপর হামলা

Advertisement

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর থেকে ফেরার পথে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পর্যটকদের রক্ষা করতে গিয়ে হামলায় গুরুতর আহত হন এক সাংবাদিকসহ তিনজন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক কবির আহমদের চিকিৎসার খোঁজ-খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

এরআগে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভোলাগঞ্জ এলাকায় হামলার ঘটনা ঘটে। জানা গেছে, পাথরকাণ্ডে বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা এ হামলা চালায়।

আহত ওই সাংবাদিকের নাম কবির আহমদ। তিনি দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ। গাজীপুর থেকে সিলেটে বেড়াতে আসা পর্যটক সিয়াম আহমদ ও গাড়িচালক মো. রবিন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, পর্যটকদের বহনকারী গাড়িকে পেছন থেকে একটি গাড়ি একাধিকবার ধাক্কা দেয়। এনিয়ে দুই গাড়ির চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বরখাস্ত ইউপি সদস্য মো. দুলাল মিয়া দুলার অনুসারীরা গাড়িতে থাকা পর্যটকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের রক্ষা করতে এগিয়ে যান সাংবাদিক কবির আহমদ। হঠাৎ সাংবাদিক কবির আহমদের ওপর অতর্কিত হামলা করা হয়।

অভিযোগ উঠেছে, দেশীয় অস্ত্র নিয়ে ইকবাল নামের এক যুবকের নেতৃত্বে ১৫-২০ জন এ হামলা চালায়। এতে দুই পর্যটকসহ গুরুতর আহত হন কবির আহমদ। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং তার হাতে থাকা আরেকটি মোবাইল ভেঙে ফেলে।

প্রথমে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। হামলাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম