Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিকিৎসক ছেলের বাবার চমক

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

আলী আকবর। ফাইল ছবি

Advertisement

চুয়ান্ন বছর বয়সে এসএসসি পরীক্ষায় পাশ করে চমক দেখালেন চিকিৎসক ছেলের বাবা আলী আকবর। তিনি জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। 

জানা গেছে, তিনি রাজশাহীর নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখার বিল্ডিং মেইনটেনেন্স ট্রেড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আলী আকবর জানান, তিনি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে তখন পড়ালেখা করতে পারেননি। পরে তিনি বিয়ে করেন এবং তার ঘর আলো করে এক ছেলে ও এক মেয়ে জন্মলাভ করে। ছেলেমেয়ে বড় হলে তাদের পড়ালেখা করাতে আর্থিক অনটন শুরু হলে একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী পদে চাকরি নেন এবং সেই উপার্জন দিয়ে ছেলেকে মেডিকেল কলেজে এবং মেয়েকে নার্সিং কলেজে পড়ালেখা করান। বর্তমানে ছেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং একটি সরকারি হাসপাতালের চিকিৎসক। তার পুত্রবধূও একই ক্যাডারের এক কর্মকর্তা ও চিকিৎসক। অন্যদিকে মেয়ে নার্সিং পেশায় যুক্ত। সন্তানদের প্রতিষ্ঠিত করে জীবনের শেষ সময়ে এসে আবারও তার পড়ালেখা করার ইচ্ছা হয়। পরে নতুন করে কারিগরি শাখায় ভর্তি হয়ে এবার এসএসসি পাশ করেন। 

তিনি বলেন, পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় তার মতো যে কাউকে সাফল্য এনে দিতে পারে। 

এ ব্যাপারে ছেলে ডা. ইসমাইল হোসেন বলেন, বাবা মাঝেমধ্যেই পড়ালেখার ইচ্ছা পোষণ করতেন। তার ইচ্ছার কারণেই তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। বাবার এই সাফল্যে তিনি খুব খুশি। তিনি এরপর এইচএসসিতেও বাবাকে ভর্তি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিবেন বলে জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাশ করালেন ৩ কর্মচারী!

১০ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাশ করালেন ৩ কর্মচারী!

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

এসএসসি পুনঃনিরীক্ষণে পাশ করা শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ কাল

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন, ফেল থেকে পাশ ৩৩৬

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

এসএসসির খাতা কি দ্বিতীয়বার মূল্যায়নের আবেদন করা যায়?

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম