Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড

ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত পণ্যবাহী জাহাজে যৌথ অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে গম মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং পণ্যবাহী জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার ঠেকাতে এ অভিযান চালানো হয়। 

এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অংশ নেয়। 

এ সময় মূল নেভিগেশনাল চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন করে জাহাজ চলাচলে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ২৮ জনকে আটক করা হয়। পরে আটকদের মধ্যে ২৪ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশক্রমে অভিযানের মাধ্যমে বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো অসাধু ব্যক্তি বা চক্র যাতে পণ্যবাহী জাহাজ নোঙর করে রেখে বাজারে পণ্যের সরবরাহে কৃত্রিম বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে সন্দেহজনক বা অনিয়মপূর্ণ কার্যক্রম শনাক্ত হলে তা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় ট্রলারে তল্লাশি ও যাচাই করা হয়েছে।  

তিনি বলেন, অভিযানে মূল নেভিগেশনাল চ্যানেলে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন করে জাহাজ চলাচলে হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ২৮ জনকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক করা হয় এবং এর মধ্য থেকে ২৪ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

মধ্যরাতে গোলাগুলি ১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

আরও পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ারের বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম