Logo
Logo
×
   

সারাদেশ

আদালতের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় দম্পতির কাণ্ড

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

আদালতের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় দম্পতির কাণ্ড

রাজনগর থানা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ম্যাথিউড়া চা-বাগানে মঙ্গল বাউড়ি (৩৫) ও বিনতা বাউড়ি (৩৩) নামে দুই চা-শ্রমিক  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৬ আগস্ট) ভোরের কোনো এক সময় তারা ফাঁস দেন।

রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ম্যাথিউড়া চা-বাগানের কিছু শ্রমিক নিয়মিত কাজে বের হলে বাগানের ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুইজনের লাশ দেখতে পায়। তারা বিষয়টি বাগানের ম্যানেজার জাফর ইকবালকে জানালে তিনি রাজনগর থানা পুলিশকে এবং স্থানীয় ইউপি সদস্য সত্যনারায়ণকে জানান।

একপর্যায়ে মৃত দুজনের পরিচয় শনাক্ত করা হয়। মৃত মঙ্গল বাউড়ি (৩৫) উপজেলার উদনা চা-বাগানের অমূল্য বাউড়ির ছেলে এবং একই বাগানের মৃত নিমাই বাউড়ির স্ত্রী তিন সন্তানের জননী বিনতা বাউড়ি (৩৩)।

জানা যায়, দুই বছর আগে বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। সেই সুবাদে বিনতা বাউড়ির সঙ্গে একই বাগানের মঙ্গল বাউড়ির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড় মাস আগে তারা কোর্টের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন; কিন্তু উভয়ে বিবাহিত হওয়ায় বিষয়টি উভয়ের পরিবার মেনে নেয়নি। তাই ১৬ আগস্ট রোববার ভোরে কোনো এক সময় পার্শ্ববর্তী ম্যাথিউড়া চা-বাগানে ২০ নম্বর সেকশনের আকাশি টিলায় নির্জন স্থানে উভয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।

খবর পেয়ে রাজনগর থানার এসআই লোকমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .