Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিমুল বিশ্বাস

পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে

Advertisement

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি আগাম সুখবর দিতে পারি যে, ওয়াই টাইপ ব্রিজ পাবনাকে কানেক্ট (সংযুক্ত) করে হতে যাচ্ছে। এ অঞ্চলের সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা পূরণে যোগাযোগ ব্যবস্থার আমুল বৈপ্লবিক পরিবর্তনের জন্য পাবনা জেলা প্রশাসক যে গোপন প্রতিবেদন প্রেরণ করেন তা আলোর মুখ দেখতে যাচ্ছে।

রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই টাইপের ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুইটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।

তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ করে দিয়েছেন। এখন শুধু আমাদের জাতীয় ঐক্য দরকার। সঠিক পরিকল্পনা দরকার। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারব ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল।

সূত্র মতে, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ বছরের এপ্রিল মাসে ওই গোপন প্রতিবেদনে উল্লেখ করেন, পাবনা জেলাসহ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এসব অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে (পাটুরিয়া-কাজিরহাট) ও দৌলতদিয়া রুটে পদ্মা নদীর উপর একটি ‘ওয়াই জংশন সেতু’ নির্মাণের প্রস্তাব দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। এই সেতু নির্মিত হলে পাবনা জেলার প্রায় ২৯ লাখ জনগোষ্ঠীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে তিন কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

এ ধরনের অবকাঠামো নির্মিত হলে যমুনা ও পদ্মা সেতুর ওপর যানবাহনের বাড়তি চাপ কমবে এবং সামগ্রিক যোগাযোগ নেটওয়ার্কে যুগান্তকারী পরিবর্তন আসবে।

জানা গেছে, প্রস্তাবটি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য    উদ্যোগ নেওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতার স্বার্থে প্রতি ১৫ দিন পরপর ডিসিদের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেদন আকারে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হয়। এ বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে জনসাধারেণের দীর্ঘদিনের এই দাবি সম্বলিত ওয়াই জংশন ব্রিজের বিষয়টির গুরুত্ব উল্লেখপূর্বক প্রতিবেদন পাঠানো হয়। পরে জানতে পারি বিষয়টি সরকার বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম