২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু
চিকিৎসার জন্য ভারতে যাওয়া দুই বন্ধুর লাশ দেশে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে চিকিৎসা করতে গিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন গাজীপুরের দুই বন্ধু। চিকিৎসাধীন অবস্থায় মো. হাবিবুর রহমানের মৃত্যুর পর স্ট্রোকজনিত কারণে তার বন্ধু বিল্লাল মাঝির মৃত্যু হয়।
রোববার রাতে দামুড়হুদা উপজেলা দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই বন্ধুর লাশ বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়ায় ফুলবাড়িয়া এলাকার মো. বিল্লাল মাঝি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তার এটেনডেন্ট হিসাবে সঙ্গে কালীগঞ্জের কাপাসিয়া এলাকার মো. হাবিবুর রহমান গত ১৫ জুন চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিল্লাল মাঝি ৯ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বন্ধু মৃত্যুর পরদিন ১০ আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটে স্ট্রোকজনিত কারণে মারা যান মো. হাবিবুর রহমান।
দুজনের মৃত্যুর পরে তাদের আর এক বন্ধু মো. আবু নাহিদ ভারতে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মো. তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

