Logo
Logo
×
   

সারাদেশ

খুলনায় ৪ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা

Icon

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

খুলনায় ৪ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটায় চার ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কেএমপি লবণচরা থানাধীন শিশু বাগান আশি বিঘা এলাকায় নাজমুল (১৯) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার পর তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে হরিণটানা এলাকায় মো. মনজুরুল ইসলাম (২২) নামে আরেক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, আশি বিঘা কালভার্টের কাছে দুর্বৃত্তরা মনজুরুলের পেটে ছুরিকাঘাত করে। পরে তার বাম পায়ে গুলি করা হয়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মনজুরুল ইসলামকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র চার ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, লবণচরা এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের লাশ সিআইডির দল ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .