খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমাকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরিষদ পুনর্গঠনের করা হয়েছে।
প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পাশাপাশি ১৪ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। সদস্যরা হলেন—রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আ. মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ও এর সব সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে।
এর আগে ২০২৫ সালের ৮ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে।

