Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা

Advertisement

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণীর স্বামী কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নেহাল নামে স্বামীর বন্ধু বাদীকে ডেকে ডৌবাড়ী ইউনিয়নের অন্তর্গত নগর ডেংরি এলাকার পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে মো, মাসুক আহমদ (৩৮), জুবের আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিন (৩৬) নামে আরও তিনজন ছিলেন। পরে ওই ঘরের ভিতরে নিয়ে বাদীকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণ করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে আসামিরা।

তারা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে ওই তরুণী ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম