শেরপুর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
মেহেদী হাসান আল আমিন
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ ঘোষিত শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আল আমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শহরের চকপাঠক মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ বিভিন্ন সময় গোপনে ছাত্রলীগের মিছিলে লোক জমায়েত করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত মেহেদী হাসান আল-আমিনের বাড়ি শহরের চককাটক মহল্লায়। তার বাবার নাম মিস্টার আলী।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, মেহেদী হাসান আল-আমিনকে আদালতে পাঠানো হয়েছে।
