Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

সিলেটে পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

Advertisement

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামে পুলিশের এক এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে বসতভিটার ভূমি দখলের চেষ্টা, হামলা ও লাগাতার হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন তারা। তবে অভিযুক্তরা করেছেন পালটা অভিযোগ।

লিখিত বক্তব্যে একই গ্রামের লিলু মিয়ার স্ত্রী শেলি বেগম এ অভিযোগ উত্থাপন করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ শিল্প পুলিশ সিলেট শাখায় কর্মরত ঈসাই আলম আহমদ এবং তার সহযোগী নাযিম আহমদ, নজরুল আহমদ, লোকমান আলী, লুত মিয়া, শাহিন আহমদ ও মরম আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেলি বেগম অভিযোগ করেন, তার স্বামী ও ভাসুরের পৈতৃক বহু সম্পত্তি গ্রাস করতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে এবং ঈসাই আলম আহমদের পুলিশি ক্ষমতার অপব্যবহার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাধারণ ডায়েরি (জিদি) দিয়ে হয়রানি করছেন।

তিনি আরও জানান, গত ২৩ আগস্ট বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সার্ভে দিয়ে সীমানা নির্ধারণের কাজ চলার সময় ঈসাই আলম আহমদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে তিনি ও তার স্বামী গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ কর্মকর্তা আলম আহমদসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আলম যুগান্তরকে বলেন, যারা অভিযোগ করছেন তারা উল্টো ৫ শতক ভূমি দখল করে রেখেছেন। অনেক বিচার-সালিশ হলেও দখল ছাড়েনি। এরপর আইনের আশ্রয় নেওয়ার পর তারা আমাদের ওপর চরম ক্ষেপে যায়। এমনকি সার্ভের লোক এলে তাকে জরিপের সুযোগ না দিয়ে তারা তাড়িয়ে দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম