Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসপির বাসভবনের গার্ড রুমে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

এসপির বাসভবনের গার্ড রুমে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

হাবিবুর রহমান

Advertisement

গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নায়েক হাবিবুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকালে পুলিশের গার্ড রুমের ওয়াশরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত হাবিবুর রহমান নীলফামারীর বাবুপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, হাবিবুর রহমান এক সন্তান ও স্ত্রীসহ ঢাকায় থাকতেন। সপ্তাহ খানেক আগে ঢাকার ডিএমপি থেকে বদলি হয়ে গাইবান্ধায় আসেন তিনি। যোগদানের পর থেকে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিনের বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পেয়ে গার্ড রুমে থাকতেন। তার স্ত্রী সন্তান ঢাকাতেই থাকতেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে নায়েক হাবিবুর রহমান পারিবারিক কলহ চলছিল। দুজনের মধ্যে মনোমালিন্য নজরে আসে তার টেলিফোনের সংলাপ থেকে। ফোনে অসংলগ্ন কথাবার্তা, তর্কবিতর্ক করতে শুনতে পান পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা।

এ দিকে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ফোন হাতে নিয়ে তিনি পরিবারের কারো সঙ্গে কথা কাটাকাটি করতে করতে সহকর্মীদের পাশ থেকে উঠে গার্ড রুমের ওয়াশরুমে প্রবেশ করেন। তারপর দীর্ঘক্ষণ ওয়াশরুম থেকে সারা শব্দ না পেয়ে অন্য সহকর্মীরা ওয়াশরুমে গিয়ে ডাকাডাকি করলেও বের না হলে ধাক্কা দিয়ে দরজা খুলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তাদের চিৎকারে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

গাইবান্ধা সদর থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম