Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

যুবদলের লোগো

Advertisement

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরগুনার তালতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বুধবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত একটি নোটিশ এ তথ্য জানানো হয়।

জেলা যুবদল সভাপতি জাহিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিয়াজ জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে কিছু কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওই নেতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তালতলী উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিকট অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের ছোট ভাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ছোট ভাইকে নোটিশ দেওয়ার পাঁচ দিনের মধ্যে বড় ভাইকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম