Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মোবাইল ফোনে কার্টুন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

মোবাইল ফোনে কার্টুন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

রাণীনগরে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখিয়ে ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হচ্ছে- উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক ও সিদ্দিকের ছেলে মারুফ।

এর আগে বুধবার বিকালে ধর্ষণের শিকার হয় ওই শিশু। শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকাল ৪টার দিকে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াকও অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসতিয়াক তাকে ধর্ষণ করে। এরপর কিশোর মারুফও তাকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, ‘সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, বৃহস্পতিবার গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম