Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: অর্থমন্ত্রী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর পুরাতন রেলস্টেশন চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশ শেষে পুরাতন স্টেশন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর নিউমার্কেট হয়ে লালদিঘী গিয়ে শেষ হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে। গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগবে। কিন্তু কাজ করলে এই বিএনপি পারবে, এই দলটি পারবে, এই নেতা  (প্রধানমন্ত্রী তারেক রহমান) পারবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। দলের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি ভালোবাসা থাকলেই দেশের জন্য কাজ করা যায়। সহযোগিতা করতে মন্ত্রী-এমপি হওয়ার প্রয়োজন নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন।

সমাবেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমাদের সরকারকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে জনগণ। ইনশাআল্লাহ, এই সময়ের মধ্যেই আমাদের সরকার তারেক রহমানের সরকার দেশের সব সমস্যার স্থায়ী সমাধান করবে। তারেক রহমান শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকেননি। ছয় মাস পূর্ণ হওয়ার আগেই প্রতিশ্রুতি কর্মসূচিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি চালু হচ্ছে এবং কৃষকদের ঋণ অনুমোদন করা হয়েছে। প্রতিটি খাতে জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি বলেন, মিথ্যা প্রচারণা চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ভুলে যাবেন না, আমরা ১৭ বছর গুপ্ত রাজনীতি করিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে থেকেই প্রতিটি বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। তাই রাজনীতির জবাব রাজপথে দেওয়ার ক্ষমতা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম