Logo
Logo
×
   

সারাদেশ

যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

ছবি: যুগান্তর

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের মজুমদার অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মশোরহাটি গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে আমজেদ মোল্যা (৫৫) এবং তার ফুফু লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিয়া বেগম (৬৫)।

নিহতদের স্বজন ফরহাদ মোল্যা জানান, আমজেদ মোল্যা তার ফুফু আছিয়া বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি বসুন্দিয়ায় যাচ্ছিলেন। পথে মজুমদার অয়েল মিলের সামনে গড়াই পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজনীন নিগার জানান, বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির আগেই আমজেদ মোল্যাকে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আছিয়া বেগম।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪ নম্বরের গড়াই পরিবহণের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম