Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিস নিয়ে এমপির ক্ষোভ

ওখানে নাকি টাকা ভাগাভাগি হয়

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

ওখানে নাকি টাকা ভাগাভাগি হয়

বক্তব্য রাখছেন ফরিদপুর সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ। ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, ‘আমি শুনেছি, ওখানে নাকি টাকা ভাগাভাগি হয়, এটা খুবই দুঃখের বিষয়।’ 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের দুর্নীতি-অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন। এসব বিষয়ে ভয় কাটিয়ে তথ্য তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি।

নায়াব ইউসুফ আহমেদ বলেন, আমি শুনেছি জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। গতকাল শুনলাম, ওখানে যারা চাকরি করে, তারা প্রান্তিক পর্যায়ের গরিব-দুঃখী মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। প্রতিদিন সেখানে অনেক জমি রেজিস্ট্রি হয়, যেখানে ২০০ টাকা নেওয়ার কথা, সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং ওখানে এই টাকা নাকি ভাগাভাগি হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারিতে যে দল ক্ষমতায় এসেছে এবং যেই নেতা ফরিদপুরে নির্বাচিত হয়েছেন, তাতে আপনাদের ভয় থাকার কথা না। আমিও যদি কোনো অন্যায় করি সেটাও তুলে ধরবেন, যাতে আমিও শোধরাতে পারি। আমার পরিবার যেটা রেখেছে সেই নাম সম্মান ভালোবাসায় কালিমা লেপন করার সাহস আমার নাই।

এমপি বলেন, ফরিদপুরের প্রতিটা উন্নয়নে দেখি দুর্নীতি। আমার খুব কষ্ট লাগে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে আমি দেখছি দুর্নীতি। আসলে এগুলো আমি সহ্য করতে পারি না। আমি যত দিন আছি, আমার কাজ অন্যায়কে ন্যায়ের মাধ্যমে প্রতিস্থাপন করা। আমি একটি সুন্দর ফরিদপুর চাই। এখানে কেউ চাঁদাবাজি করবে না, সন্ত্রাস থাকবে না। 

নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের বুকে একটা দল, যারা ধর্মের নামে গোঁড়ামি প্র্যাকটিস করে। তারা কিভাবে এত ভোট পেল, আমি তো চিন্তাই করতে পারি না। ওই দলটা যদি কোনো ইসলামী দল হতো, এই ফরিদপুরের বুকে সবার আগে আমার পরিবার ওই দল করত। আমাদের পরিবার এই দক্ষিণবঙ্গে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আমার পরিবার না থাকলে আপনারা ইসলাম প্র্যাকটিস করতে পারতেন না ওইভাবে।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিয়ালের সঞ্চালনায় সভায় কোতোয়ালি থানার ওসি মো. মাহামুদুল হাসান, প্রেস ক্লাবের সদস্য ফারিয়ান ইউসুফ আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

চোর সন্দেহে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম