ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার বাদ মাগরিব মিছিলের শুরু ও শেষ পর্যায়ে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নেতারা।
স্থানীয়রা জানান, কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে জিরো পয়েন্টে পৌঁছালে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মিছিল শেষ না হতেই আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, মিছিলের শুরু ও শেষপর্যায়ে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।
তবে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

-6a9aedb1c7868.jpg)