Logo
Logo
×
   

সারাদেশ

সিএনজির সিলিন্ডার থেকে ৫০ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

সিএনজির সিলিন্ডার থেকে ৫০ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার

এ ঘটনায় সিএনজি চালক আবুল কালাম (৩৯)কে আটক করা হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজির সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সিএনজির সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫ কাটে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক আবুল কালাম (৩৯)কে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম